Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / জিএমপি-গাজীপুর এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৪ জন নেতাকর্মী গ্রেফতার - Chief TV

জিএমপি-গাজীপুর এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৪ জন নেতাকর্মী গ্রেফতার - Chief TV

2026-06-23  নিজস্ব প্রতিবেদক, চিফ টিভি:  44 views
জিএমপি-গাজীপুর এর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩৪ জন নেতাকর্মী গ্রেফতার - Chief TV
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের নির্দেশনা মোতাবেক মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মোট ৩৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

গত ২১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৬:০৫ ঘটিকার সময় জিএমপির সদর, বাসন সহ সকল থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
 
এই সময় বাসন থানাধীন মোগরখাল এলাকায় অবস্থিত কলম্বিয়া গার্মেন্টসের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধাদান, ভয়ভীতি প্রদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি, উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে।
 
এর প্রেক্ষিতে জিএমপির বিভিন্ন থানা এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বাসন থানা ও সদর থানায় আইনানুগ ব্যবস্থা করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share: