Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / শিক্ষা / জুনিয়র বৃত্তিতে ট্যালেন্টপুলে উত্তীর্ণ সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী নৈতিক - Chief TV

জুনিয়র বৃত্তিতে ট্যালেন্টপুলে উত্তীর্ণ সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী নৈতিক - Chief TV

2026-02-26  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  174 views
জুনিয়র বৃত্তিতে ট্যালেন্টপুলে উত্তীর্ণ সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী নৈতিক - Chief TV

নীলফামারীর সৈয়দপুর শহরের কৃতি শিক্ষার্থী মোঃ নাহইয়ান রহমান নৈতিক চলতি বছরের জুনিয়র বৃত্তি (অষ্টম শ্রেণি) পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়েছে। সে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

নাহইয়ান পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সূরভী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোখলেছুর রহমান মিন্টু ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) সুলতানা নাসরিন দম্পতির ছেলে।

তিনি তার এই সাফল্যের জন্য শিক্ষকদের, বাবা-মা ও গৃহশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সকলের দোয়া প্রত্যাশা করেছেন। তার সাফল্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা আনন্দিত হয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, সৈয়দপুর উপজেলায় এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ১৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৮ জন এবং সাধারণ গ্রেডে ১২৪ জন। সবচেয়ে বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। এ প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ৪৪ জন এবং সাধারণ গ্রেডে ৫৮ জনসহ মোট ১০২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। বাকি ৮০ জন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।


Share: