Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত - Chief TV

জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত - Chief TV

2026-04-30  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  115 views
জয়পুরহাটে নানা আয়োজনে দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত - Chief TV

জয়পুরহাটে নানা আয়োজনে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন।

জয়পুরহাট জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মোমেন ফকির,জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের সভাপতি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, জয়পুরহাট পুলিশ সুপারের মিডিয়া উইং পরিদর্শক জাহাঙ্গীর আলম।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।  

অতিথিরা বলেন, দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি ৭বছরে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাধারণ জনগনের আস্থা অর্জন করেছে। আগামীতে পত্রিকাটি দেশ ও জনগনের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে।


Share: