Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে নিহত - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে নিহত - Chief TV

2026-06-08  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  32 views
জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে নিহত - Chief TV
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার কথা কাটাকাটির কে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী নামে এক দিন মজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার কাশিড়া গ্রামের সড়কে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসীরা।

নিহত শ্যামল চন্দ্র মালী আক্কেলপুর উপজেলার কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্রের ছেলে। আর আটক হাসান আলী একই উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, শনিবার বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার পথে সড়কের মাঝে হাসান আলীর সাথে দেখা হয়। সেখানে একটি জমির ধান কাটার বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাসান পেছন থেকে একটি গাছের ডাল দিয়ে তাঁর মাথার পেছনে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন।
 
এসময় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share: