Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Chief TV

জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Chief TV

2026-04-16  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  49 views
জয়পুরহাটের কালাইয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Chief TV

জয়পুরহাটের কালাই উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে কালাই থানার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি দল পাঁচগ্রাম গ্রামের একটি কচুক্ষেতের পাশের রাস্তা থেকে মোঃ দেলোয়ার হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার কৃত দেলোয়ার হোসেন পাঁচগ্রাম (বেলতলীপাড়া) এলাকার বাসিন্দা। অভিযানের সময় আরও দুইজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


Share: