সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির এমপি প্রার্থী সেলিম রেজা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজিপুরের বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। তিনি সদরের বাগবাটি, পিপুলবাড়িয়া ও ছোনগাছা ইউনিয়নের ফুলকোচা এলাকায় স্থানীয়দের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
উঠান বৈঠকে সেলিম রেজা বলেন,
“বিগত ৫৪ বছরে কাজিপুরের এই আসনে বিএনপি জয় পায়নি। এবার সুযোগ এসেছে ইতিহাস পাল্টে, উন্নয়নের পথে এগোবার। আপনারা সেই ইতিহাসের অংশীজন হতে এবার ধানের শীষে ভোট দেবেন।”
বাগবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওয়াহিদুজ্জামান মিনু
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস
বিএনপি নেতা আব্দুল হাই প্রমুখ।
উঠান বৈঠকের পর সেলিম রেজা ওই এলাকার বিভিন্ন স্থানে ভোটের প্রচারণায় অংশ নেন।