Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার - Chief TV

কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার - Chief TV

2026-06-26  ডেস্ক রিপোর্ট  40 views
কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার - Chief TV
মাহমুদুল হাসান শুভ কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাগঞ্জের কাজিপুরে যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় যমুনা নদী থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
 
তারা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা গ্রামের আব্দুল হালিমের পুত্র আরিফুল ইসলাম(১১) এবং টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার ভদ্রশিমুল হালিদাপাড়ার গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র জুনায়েদ হোসেন(১৩) তারা দুজনেই কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমি ও হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।

খবর পেয়ে কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ ও ন্যি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, তিনজন গোসলে নেমে একজন তীরে উঠলেও বাক দুইজন পানিতে তলিয়ে যায়। স্থানীয় জাল দিয়ে দুপুরের দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
 
জজিরা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুল ইসলাম শাহিন জানান, “ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আজকে সকাল সশটার দিকে মাদ্রসাসংলগ্ন যমুনার ৬ নম্বর ঘাট এলাকায় গোসলে নামে। এসময় ওই দুইজন পানিতে তলিয়ে যায়।
 
পরে তাদের সাথে গোসলে নামা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টার চেষ্টায় দুই শিক্ষার্থীকে পানি থেকে উদ্ধার করে। ততক্ষণে তারা মারা গেছে।” তিনি আরও জানান, এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share: