Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / ভর্তুকি বীজে অনিয়মের গন্ধ : অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে- Chief TV

ভর্তুকি বীজে অনিয়মের গন্ধ : অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে- Chief TV

2025-10-19  আব্দুল্লাহ্ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  225 views
ভর্তুকি বীজে অনিয়মের গন্ধ : অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে- Chief TV

কাউনিয়া রংপুর প্রতিনিধি ঃরংপুরের কাউনিয়া উপজেলায় রোপা আমন ধানের বীজ ক্রয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার  এর বিরুদ্ধে।‎

জানা গেছে,কাউনিয়া উপজেলায় রোপা আমন  বীজ সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি বীজের দাম ৬৯ টাকা হলেও কৃষকদের কাছ থেকে নেওয়ার কথা থাকলেও    কৃষক কে দিয়েছেন ৬০ টাকা করে কিন্তু সরকারি হিসাবপত্রে দেখানো হয়েছে সম্পূর্ণ ৬৯ টাকা। ফলে প্রতি কেজিতে ৯ টাকা করে কম দিলেও বাকি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট  উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।

ভুক্তভোগী কৃষকেরা জানান, চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সরকারি কর্মসূচির আওতায় বীজ বিতরণ করা হয়। এই বীজ  আমাদের  কাছ থেকে  ৩৫০  কেজি  করে  প্রতি কেজি ৬০ টাকা  করে দেয়, পরবর্তীতে জানা যায় সরকারি নির্ধারিত মূল্য ৬৯ টাকা।

একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন,‎“আমাদের কাছ থেকে ৬০ টাকা করে বীজ ধান নিয়েছে, কিন্তু কাগজে লিখেছে ৬৯ টাকা। তাহলে বাকি টাকাটা কোথায় গেল?”সরকার কৃষকের পাশে দাঁড়াতে চায়, কিন্তু কিছু কর্মকর্তা সেই সুযোগে নিজেদের পকেট ভরছে।”এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, সরকারি প্রকল্পের টাকায় এ ধরনের অনিয়ম বন্ধ না হলে কৃষকরা বারবার ক্ষতিগ্রস্ত হবে।

‎একজন স্থানীয় সমাজকর্মী  বলেন,“সরকার কৃষকদের জন্য সহায়তা দিচ্ছে, আর  কৃষি  কর্মকর্তা সেই টাকাই আত্মসাৎ করছে—এটা লজ্জাজনক। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন  উপ-সহকারী কৃষি  কর্মকর্তা জানান , উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার  বিভিন্ন ইউনিয়নের  কৃষকের কাছ থেকে বীজ ধান ক্রয় করলেও  তাদের  কাছ থেকে কোন রশিদ বা প্রত্যয়ন পত্রের সই না নিয়ে  উপজেলা টেপামধুপুর  ইউনিয়নের চর এলাকার  ভুয়া কৃষকের নাম তালিকা করে ৬৯ টাকা কেজি দেখিয়ে   টাকা উত্তোলন করেন।


অভিযোগ রয়েছে, এসব অর্থ কোনো সরকারি রসিদ ছাড়া ব্যক্তিগতভাবে সংগ্রহ করা হয়েছে। ফলে কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতারের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।  
‎স্থানীয় কৃষক ও সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা বলেন, সরকারের প্রতিটি কৃষি সহায়তা যেন স্বচ্ছভাবে বিতরণ হয় এবং কোনো কর্মকর্তা যেন ব্যক্তিগতভাবে সরকারি অর্থ আত্মসাৎ করতে না পারেন।


Share: