Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / কাউনিয়ায় রংপুর-৪ আসনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভা - Chief TV

কাউনিয়ায় রংপুর-৪ আসনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভা - Chief TV

2026-02-08   175 views
কাউনিয়ায় রংপুর-৪ আসনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভা - Chief TV

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় পার্টি (নাঙ্গল প্রতীক) প্রার্থী আবু নাসের শাহ মাহবুব হোসেনের নির্বাচনী জনসভা রোববার বিকেলে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শাহিন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রার্থী আবু নাসের শাহ মাহবুব হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং সাবেক সভাপতি আজিজুল ইসলাম মাস্টার প্রমুখ।

প্রার্থী আবু নাসের শাহ মাহবুব হোসেন বলেন, "রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাটি। এই আসনটি অতীতে আমাদের ছিল, পুনরুদ্ধার করতে আমাদের নেতা-কর্মীরা প্রস্তুত। এলাকার মানুষ লাঙ্গলে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করবেন, ইনশাল্লাহ।"


Share: