Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / খাদে উল্টে পড়ল বাস, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু- Chief TV

খাদে উল্টে পড়ল বাস, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু- Chief TV

2025-10-23  ডেস্ক রিপোর্ট  210 views
খাদে উল্টে পড়ল বাস, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু- Chief TV

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের। শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর গ্রামের প্রবেশমুখে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থাকা গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লিমিটেডের ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে সেঁজুতি ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে ঢাকা থেকে রওনা দেন। শান্তিগঞ্জে পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে মা–মেয়ে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন,

“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে খাদে উল্টে থাকা অবস্থায় পাই। ফায়ার সার্ভিসের টিম এসে নিচে চাপা পড়া নিহতদের মরদেহ উদ্ধার করেছে।”

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


Share: