Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত - Chief TV

খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত - Chief TV

2026-01-01  ডেস্ক রিপোর্ট  100 views
খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত - Chief TV

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সমাধিস্থল উন্মুক্ত হওয়ার খবরে সকাল থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের অনেকে সেখানে জড়ো হন। তবে উদ্যানটি বন্ধ থাকায় প্রথমদিকে বিজয় সরণি মোড়ে প্রবেশপথে ব্যারিকেডের সামনে অপেক্ষা করতে দেখা যায় বহু মানুষকে। ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে অনেকেই সড়কের পাশেই দাঁড়িয়ে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্যান এলাকায় সংস্কারকাজ চলমান থাকায় কিছু সময়ের জন্য প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। সংস্কার কার্যক্রম শেষ হওয়ায় পরে তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর আগে ২৩ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়া দেখা দেয়। পাশাপাশি কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ পুরোনো নানা জটিলতা তীব্র আকার ধারণ করে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


Share:

Single Page