Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / খুলনায় গৃহবধূকে গলা কেটে হত্যা- Chief TV

খুলনায় গৃহবধূকে গলা কেটে হত্যা- Chief TV

2025-10-21  ডেস্ক রিপোর্ট  109 views
খুলনায় গৃহবধূকে গলা কেটে হত্যা- Chief TV

খুলনায় আছিয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারিপাড়া মোড় সংলগ্ন একটি বাড়িতে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম মো. হোসেন কাজী। তিনি নড়াইল সদর থানার রেজা কাজীর ছেলে।

ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার পর পালানোর চেষ্টা করছিলেন হোসেন কাজী। পরে তাকে ওই বাড়ির ছাদের একটি পানির ট্যাংকির ভেতর থেকে আটক করা হয়।

নিহত আছিয়া বেগম একই এলাকার শহীদ মোল্লার স্ত্রী। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি জেল্লাল হোসেন।

 


Share:

Single Page