Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মানিকগঞ্জ / মানিকগঞ্জের কৃতী সন্তান ভাষা শহীদ রফিক - Chief TV

মানিকগঞ্জের কৃতী সন্তান ভাষা শহীদ রফিক - Chief TV

2026-02-22  নাহিদুর রহমান শামীম, মানিকগঞ্জ প্রতিনিধি  97 views
মানিকগঞ্জের কৃতী সন্তান ভাষা শহীদ রফিক - Chief TV

গতকাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারি। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার রাজপথে নেমেছিলেন ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। সেই আন্দোলনে হামলা চালিয়ে শহীদ করা হয় অনেককে। তাদের মধ্যে ছিলেন আবুল বরকত, আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমেদআবদুল জব্বারসহ আরও অনেক নাম না জানা বীর।

ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ ছিলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার কৃতী সন্তান। তার স্মৃতি ধরে রাখতে মানিকগঞ্জ শহরে একটি সড়কের নাম রাখা হয়েছে শহীদ রফিক চত্বর। প্রতি বছরের মতো এবারও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।

দিবসের প্রথম প্রহরে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সংগঠন এবং সাধারণ জনগণ। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান এবং দোয়া মাহফিল ও শোক র‌্যালির আয়োজন করেন।

মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ছিল নিজের ভাষায় স্বাধীনভাবে কথা বলার অধিকার। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে বাংলা ভাষার অপব্যবহার দেখা যাচ্ছে। অন্য ভাষার অতিরিক্ত ব্যবহার, বিকৃত বাংলা লেখা ও নিজস্ব সংস্কৃতিকে অবহেলা করার প্রবণতা বাড়ছে।

ভাষা শহীদদের শুধু একদিন স্মরণ করলেই যথেষ্ট নয়। শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার এবং মাতৃভাষার প্রতি সম্মান দেখানোই হতে পারে তাদের আত্মত্যাগের প্রকৃত সম্মান।


Share: