Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় - Chief TV

মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় - Chief TV

2026-07-09  ডেস্ক রিপোর্ট  36 views
মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় - Chief TV

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ও বিতর্কিত জয়ের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ও মডেল গওহর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ‘লুজার’ ও ‘নিকৃষ্ট মানের অভিনেতা’ বলে মন্তব্য করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দলটি।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক কনটেন্ট ক্রিয়েটরের শেয়ার করা একটি ভিডিও নিজের স্টোরিতে পোস্ট করেন গওহর খান। ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, ‘কী এক লুজার! মেসি নয়, যেন “মেসি”। একেবারে নিকৃষ্ট মানের অভিনেতা।’ শেয়ার করা ভিডিওতে আর্জেন্টিনা-মিশর ম্যাচটিকে ফুটবল ইতিহাসের অন্যতম দুঃখজনক মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়।

ম্যাচের শেষ দিকে রেফারির কয়েকটি সিদ্ধান্ত ও মাঠের কিছু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক আর্জেন্টিনার বিরুদ্ধে অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ তোলেন এবং ম্যাচ পরিচালনায় রেফারির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেই দলটি জয় ছিনিয়ে এনেছে।

গওহর খানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ তার বক্তব্যের তীব্র সমালোচনা করে মেসির পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ ম্যাচের বিতর্কিত ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তার মন্তব্যকে সমর্থন জানিয়েছেন।

সব বিতর্কের মাঝেই আর্জেন্টিনা কোয়ার্টার ফা


Share: