প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক দুই দিনের রাষ্ট্রীয় সফরের চমৎকার কিছু মুহূর্ত নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২ মিনিট ৪০ সেকেন্ডের এই বিশেষ ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর আবহসংগীত।
ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় গান ‘মহাজাদু’, যা সম্প্রতি কোক স্টুডিও বাংলার মাধ্যমে হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তমের কণ্ঠে ব্যাপক সাড়া ফেলেছে।
বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার লেখা এই গানটি মূলত বাংলার বাউল ঐতিহ্য ও ফারসি কবিতার এক অপূর্ব ফিউশন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার দিকে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ১০ লাখের বেশি ভিউ কুড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
প্রকাশিত এই ভিডিওটিতে দুই দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠক, লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার, রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সফরের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির চমৎকার দৃশ্য ধারণ করা হয়েছে।

পুরো ভিডিও জুড়েই ব্যাকগ্রাউন্ডে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি বাজতে শোনা যায়, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতা এবং দুই প্রধানমন্ত্রীর মধ্যকার গভীর বন্ধুত্বের এক নতুন দৃষ্টান্ত হিসেবে ফুটে উঠেছে। ভিডিওর একটি গুরুত্বপূর্ণ অংশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে দেখা যায়।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের স্থায়ী সংকট সমাধানে দুই দেশ আগামীতে যৌথভাবে কাজ করবে।
ভিডিওর একটি উল্লেখযোগ্য বিষয় দর্শকদের নজর কেড়েছে, তা হলো— রোহিঙ্গা ইস্যুতে আনোয়ার ইব্রাহিমের বক্তব্য প্রদর্শনের সময় ব্যাকগ্রাউন্ডে গানের ‘লাগাইয়া পিরিতির ডুরি, আলগা থাকি টানে রে’ পঙক্তিটি বাজছিল।

গানটি যেভাবে সাধারণ প্রেম আর অনুভূতির গণ্ডি পেরিয়ে গেছে, তেমনি এই ভিডিওটিও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এক নতুন মাত্রা ফুটিয়ে তুলেছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের চার মাসের মাথায় এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর।
অত্যন্ত ফলপ্রসূ এই সফরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার দুই দিনের সফর শেষ করে সোমবার তিনি তিন দিনের পরবর্তী রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন।