Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা- Chief TV

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা- Chief TV

2025-11-03  ডেস্ক রিপোর্ট  140 views
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা- Chief TV

যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আসামি করে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে, অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি এবং বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হন।

এরই ধারাবাহিকতায় নাসীরুদ্দীন পাটওয়ারী গত ১ নভেম্বর যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে বলেন,
“জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে, ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে, এ টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব। আমরা ওনাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি, ওনাদের মাথা ক্লিন হয় নাই, বডিও ক্লিন হয় নাই। এখন আমার মনে হয়, ওনাদের বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে।”

নাসীরুদ্দীনের এমন বক্তব্যের মাধ্যমে সমাজের সামনে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, একইসঙ্গে এ বক্তব্যটি মানহানিকর—মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।


Share: