Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ - Chief TV

নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ - Chief TV

2026-02-23  ডেস্ক রিপোর্ট  88 views
নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ - Chief TV
 

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—নিউটন গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস শেখ এবং প্রতিপক্ষ খায়ের গ্রুপের সাবেক চেয়ারম্যান ওসিবুর মিয়া।

স্থানীয় সূত্র জানায়, দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ওসিবুর মিয়াকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Share: