Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নীলফামারীর চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেলেন প্রতীক

নীলফামারীর চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেলেন প্রতীক

2026-01-21  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  109 views
নীলফামারীর চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পেলেন প্রতীক

সকাল থেকে ক্রমান্বয়ে আসনভিত্তিক প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ উপলক্ষে সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রার্থী ও তাঁদের সমর্থকদের সরব উপস্থিতি ছিল। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটের মাঠের লড়াই। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন।

নীলফামারী-১ আসনে আটজন, নীলফামারী-২ আসনে ছয়জন, নীলফামারী-৩ আসনে চারজন এবং নীলফামারী-৪ আসনে নয়জন—মোট ২৭ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী নীলফামারীর চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


Share: