Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা- Chief TV

নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা- Chief TV

2025-11-02  ডেস্ক রিপোর্ট  135 views
নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা- Chief TV

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেছেন, “যারা নিরীহ আওয়ামী লীগ—যারা বাধ্য হয়ে মিছিলে বা মিটিংয়ে গেছে কিন্তু কারো নামে মিথ্যা মামলা দেয়নি, কারো ক্ষতি করেনি—তাদেরকে দয়া করে কিছু বলিও না; তাদের বুকে টেনে নিন।”

মালেক এসব কথা বলেন বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভা, গণসংযোগ ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে। সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দল নেত্রী ফরিদা বেগম, রোজিনা খাতুন ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মালেক আরও অভিযোগ করেন, হাসপাতালে গিয়ে দেশের মুসলিমদের প্রিয় আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পয়জন পুশ করে মেরে ফেলা হয়েছিল এবং সেই ঘটনার পরে জামায়াত সচেতনভাবে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, “ওরা এখন ভোটের জন্য হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে — সবই একটি ভোটের আশায়।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, যাদের বিরুদ্ধে জুলুম-অত্যাচার, হামলা-মামলা ও দখল-জবরদখলের অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে কোনো আপোষ হবে না। “কিন্তু যারা নিরীহ এবং শুধু নাম জমা দিয়েছে, তাদের প্রতি সহনশীল হোন,” যোগ করেন মালেক। তিনি ভোটে জয়ের লক্ষ্যে এলাকার মানুষদের সাথে ঘরে ঘরে গিয়ে আশ্বাস দেন—বিএনপি ক্ষমতায় এলে তারা নিরাপদে থাকবে এবং শান্তি বজায় রাখার দায়িত্ব নেয়া হবে।


Share: