Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ইউএনও-এর অভিযান - Chief TV

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ইউএনও-এর অভিযান - Chief TV

2026-02-19  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  29 views
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ইউএনও-এর অভিযান - Chief TV

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাজার মনিটরিং শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তবাজার, সোনামুখী, আলমপুর ও লক্ষীপুর বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত দাম না নেওয়া এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেন। একই সঙ্গে ফুটপাত ও বাজারের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বাকিগুলো দ্রুত সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় পরবর্তী অভিযানে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

ইউএনও বলেন, রমজানে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং অনিয়ম করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


Share:

Single Page