Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক - Chief TV

সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক - Chief TV

2026-06-16  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  19 views
সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক - Chief TV

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম রেজার নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকশ একটি দল ১৪নং চণ্ডিপুর ইউনিয়নের সীচা (খামার) গ্রামস্থ সীচা মাছ বাজার হইতে পশ্চিম দিক গামী পাঁকা রাস্তার উত্তর পাশে পুকুরের পাড়ে, সীচা (খামার), চন্ডিপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানাধীন ১৪নং চণ্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড চন্ডিপুর বাজারস্থ রাধুনী হোটেল এন্ড রেস্তোরার সামনে পাঁকা রাস্তার উপর, চণ্ডিপুর বাজার, (চন্ডিপুর একটি অভিজাত বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ২০ পিছ ইয়াবা ও ২০গ্রাম শুকনা গাজা সহ ৩ জন মাদক কারবারি কে আটক করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে  মোঃ মঞ্জু মিয়া (৩৮), পিতা-মোঃ আব্দুল লতিফ, মাতা-মোছাঃ মঞ্জু রানী, স্থায়ী: গ্রাম-সীচা ফকিরপাড়া, উপজেলা/থানা-সুন্দরগঞ্জজ, জেলা- গাইবান্ধা, বাংলাদেশ,

 মোঃ বাদল মিয়া (২২), পিতা-মোঃ মোকলেছুর রহমান বালাজু, স্থায়ী: গ্রাম-উত্তর দুলাল, উপজেলা/থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, বাংলাদেশ কে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবাগুলো এলাকায় মাদকে আসক্তদের সরবরাহের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা গণমাধ্যমকে আরো বলেনঃ সারা দেশে চলমান মাদক নির্মূল অভিযানের অংশ হিসাবে এই অভিযান অব্যাহত থাকবে।


Share: