Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / পাগলীর কোলে নবজাতক, নেই বাবার পরিচয়- Chief TV

পাগলীর কোলে নবজাতক, নেই বাবার পরিচয়- Chief TV

2025-10-18  সম্পাদক  320 views
পাগলীর কোলে নবজাতক, নেই বাবার পরিচয়- Chief TV

শাওন আহাম্মেদ
শেরপুর শ্রীবরদী শেরপুর প্রতিনিধি:

পাগলীর কোলে জন্ম নিল এক ফুটফুটে কন্যা শিশু। নেই বাবার পরিচয়, নেই কোনো পরিচর্যার ব্যবস্থা—তবুও পৃথিবীতে এল একটি নিষ্পাপ প্রাণ।

ঘটনাটি ঘটেছে ১৮ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬ টার সময়, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক নারী ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন। হঠাৎ শনিবার বিকেলে তার প্রসব ব্যথা ওঠে। এলাকাবাসীর সহযোগিতায় স্কুলের পরিত্যক্ত ভবনে সে একটি কন্যা শিশুর জন্ম দেয়।

নবজাতকটি সুস্থ আছে বলে জানিয়েছেন স্থানীয় এক স্বেচ্ছাসেবক, তবে মা ও সন্তানের চিকিৎসা ও আশ্রয়ের তেমন কোনো ব্যবস্থা নেই। ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষজন ছুটে আসেন এবং কেউ কেউ শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এখন পর্যন্ত নবজাতকের পিতার পরিচয় পাওয়া যায়নি, এবং মানসিক ভারসাম্য হারানো নারীটিও নিজের নাম পরিচয় বলতে পারছেন না।

স্থানীয় প্রশাসনের কাছে দাবি উঠেছে, নবজাতক ও মায়ের যথাযথ চিকিৎসা, আশ্রয় ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।


Share: