Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / পঞ্চগড়ে পাইওনিয়ার্সের উদ্যোগে গ্রামবাংলা উৎসব অনুষ্ঠিত - Chief TV

পঞ্চগড়ে পাইওনিয়ার্সের উদ্যোগে গ্রামবাংলা উৎসব অনুষ্ঠিত - Chief TV

2026-02-02  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:  51 views
পঞ্চগড়ে পাইওনিয়ার্সের উদ্যোগে গ্রামবাংলা উৎসব অনুষ্ঠিত - Chief TV

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রাম বাংলা উৎসব’।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব শুরু হয়। উৎসবটির আয়োজন করে পঞ্চগড় পাইওনিয়ার্স।

অনুষ্ঠানে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও প্রতিযোগিতায় প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, গৃহিণীরা সারাদিন সংসারের নানা কাজে ব্যস্ত থাকেন। তাদের জীবনে আনন্দ ও বিনোদনের কিছু মুহূর্ত যোগ করতেই এই আয়োজন করা হয়েছে। উৎসব বাস্তবায়নে সহযোগিতা করেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান সিপন। এছাড়া বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ আরও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা আরও জানান, গ্রামবাংলার সংস্কৃতি ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


Share: