Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / প্রায় এক দশক পর মুক্তি পেলেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল- Chief TV

প্রায় এক দশক পর মুক্তি পেলেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল- Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  295 views
প্রায় এক দশক পর মুক্তি পেলেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল- Chief TV

লেবাননে প্রায় এক দশক বন্দিদশায় থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি। সোমবার (১০ নভেম্বর) ৯ লাখ ডলারের বন্ডে জামিনে মুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

তবে মুক্তি পেলেও আপাতত হানিবাল গাদ্দাফির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিচারকাজ সম্পন্ন না করেই জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

২০১৫ সালে লেবানন কর্তৃপক্ষ আলোচিত শিয়া নেতা মুসা আল-সদর নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে হানিবাল গাদ্দাফিকে আটক করার নির্দেশ দেয়। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা মুসা আল-সদর ১৯৭৮ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। সেই ঘটনাকেই ঘিরে প্রায় এক দশক পর পর্যন্ত লেবাননে বন্দি ছিলেন হানিবাল গাদ্দাফি।
 


Share: