Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / পর্ন সাইটে নিজের ছবি দেখে যা বললেন জাহ্নবী কাপুর - Chief TV

পর্ন সাইটে নিজের ছবি দেখে যা বললেন জাহ্নবী কাপুর - Chief TV

2026-04-07  বিনোদন ডেস্ক  59 views
পর্ন সাইটে নিজের ছবি দেখে যা বললেন জাহ্নবী কাপুর - Chief TV

শোবিজ জগতের তারকাদের জন্য সাইবার বুলিং বা আপত্তিকর ছবি ছড়িয়ে পড়া নতুন কোনো বিষয় নয়। তবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ক্ষেত্রে অভিজ্ঞতাটি ছিল অত্যন্ত ভয়াবহ। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মাত্র ১৫ বছর বয়সে একটি পর্ন সাইটে নিজের সম্পাদিত ছবি দেখে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

​রাজ শামানির সঞ্চালনায় এক পডকাস্টে অংশ নিয়ে জাহ্নবী নিজের জীবনের সেই অন্ধকার সময়ের স্মৃতিচারণ করেন। তিনি জানান, তখন তিনি স্কুলে পড়তেন। স্কুলের আইটি ক্লাসের কম্পিউটারগুলোতে তার সহপাঠীরা মজার ছলে পর্ন সাইট ঘাঁটাঘাঁটি করছিল। আর সেখানেই হঠাৎ নিজের একটি অশ্লীল ছবি দেখতে পান তিনি।

​জাহ্নবী বলেন, আমি জানি না ওটা ডিপফেক ছিল কি না, কিন্তু সেরকমই কিছু একটা ছিল। স্কুলে বন্ধুদের সামনে ওই অবস্থায় নিজেকে দেখাটা ছিল অত্যন্ত বিড়ম্বনার এবং অদ্ভুত এক অভিজ্ঞতা।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি জানান, বর্তমান সময়ে তার এমন অনেক ছবি বা ভিডিও ইন্টারনেটে পাওয়া যায় যা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। এমনকি অনেক নির্ভরযোগ্য সংবাদমাধ্যমও যাচাই না করে সেগুলো শেয়ার করে।

​জাহ্নবী আক্ষেপ করে বলেন, আমি কোনোদিন সেই পোশাক পরিনি বা ওভাবে পোজ দিইনি। কিন্তু ছবিগুলো এমনভাবে ছড়িয়ে পড়ে যেন মনে হয় আমি নিজেই সেগুলো আপলোড করেছি। 

এই ধরনের ভুয়া ছবি তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন তিনি। তার ভাষ্যমতে, ভবিষ্যতে কোনো কাজের ক্ষেত্রে তিনি যদি কোনো পোশাকে অস্বস্তি প্রকাশ করেন, তখন মানুষ এই ভুয়া ছবিগুলো দেখিয়ে তাকে পাল্টা প্রশ্ন করতে পারে।

​তবে সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিতে শিখেছেন শ্রীদেবী-কন্যা। তিনি এখন মনে করেন, জীবনে অনেক প্রাপ্তি আছে, তাই কিছু ছোটখাটো নেতিবাচক বিষয় সহ্য করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই মনোভাব নিয়েই তিনি বর্তমানের এই সাইবার বিড়ম্বনাগুলো মোকাবেলা করছেন।


Share: