Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / ময়মনসিংহ / প্রতারণার নতুন কৌশলে বিপর্যস্ত সাধারণ মানুষ - Chief TV

প্রতারণার নতুন কৌশলে বিপর্যস্ত সাধারণ মানুষ - Chief TV

2025-12-11  অমিত হাসান রনি, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  160 views
প্রতারণার নতুন কৌশলে বিপর্যস্ত সাধারণ মানুষ - Chief TV

ত্রিশাল এলাকায় সম্প্রতি সক্রিয় হয়ে উঠেছে এক প্রকারের হা*নি*ট্র্যা*প প্রতারক চ*ক্র। প্রথমে অপরিচিত নম্বর থেকে মিসকল, এরপর মিষ্টি কথায় ঘনিষ্ঠতা এভাবেই তারা ফাঁদ বিছিয়ে চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতারকরা ভিডিও কলে ঘনিষ্ঠ আলাপচারিতা রেকর্ড করে রাখে। এরপর দেখা করার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে ব্ল্যাক মেইলের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। অনেকেই সামাজিক লজ্জার ভয়ে মুখ খুলতে সাহস পান না, ফলে প্রতারক চ*ক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ ধরনের চক্রের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে এসে স্থানীয়ভাবে খালাম্মা পরিচয়ে বা সহজ-সরল আচরণের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করে। একবার ফাঁদে ফেলতে পারলেই শুরু হয় হুম কি-ধমকি ও অর্থ আদায়ের চেষ্টা।

বিশেষজ্ঞরা বলছেন, এটি সামাজিক ও মনস্তাত্ত্বিক দুই ধরনের অপরাধ। ভয় দেখিয়ে আর্থিক সুবিধা নেওয়াই এদের মূল উদ্দেশ্য। সচেতন না হলে যেকোনো মানুষই এই প্রতারণার শিকার হতে পারেন।


Share:

Single Page