সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোন -এর তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান-২০২৬ উপলক্ষে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও দরিদ্র ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি নিজে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রমজানের তাৎপর্য ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেন।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী ও লংগদু জোনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জোন কমান্ডারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।