Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক বাড়িঘর - Chief TV

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক বাড়িঘর - Chief TV

2025-12-29  ডেস্ক রিপোর্ট  116 views
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক বাড়িঘর - Chief TV

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের লেদা ও আলীখালীর ২৪-২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

কনাফের লেদা ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, ‘ক্যাম্পের বাসিন্দা ফাতেমার ঘর থেকে ফোনে চার্জে আগুন লাগে। এতে চারদিকে আগুন ছড়িয়ে পরে। অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।

লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলম বলেন, ‘হঠাৎ করে তার শিবিরে আগুন জ্বলে উঠে। ফায়ার সার্ভিস পৌঁছে কাজ করছে। পাশাপাশি আমারও লোকজনকে ছড়িয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু এর মধ্য শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।’

ক্যাম্পের বাসিন্দা মো. আলম বলেন, ‘তাদের ক্যাম্পে একটি ঝুপড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু কীভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।’

সোমবার (২৯ ডিসেম্বর) ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, ‘আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী বিস্তারিত তথ্য জানানো হবে।’


Share: