Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, ঘনীভূত হতে পারে- Chief TV

সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, ঘনীভূত হতে পারে- Chief TV

2025-10-21  ডেস্ক রিপোর্ট  181 views
সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, ঘনীভূত হতে পারে- Chief TV

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, এটি ধীরে ধীরে ঘনীভূত হতে পারে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দেওয়া এক পূর্বাভাসে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী দিনগুলোর পূর্বাভাসে বলা হয়েছে—

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর):
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৪ অক্টোবর):
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

শনিবার (২৫ অক্টোবর):
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাগরে সৃষ্টি হওয়া এই লঘুচাপ ঘনীভূত হলে এর প্রভাব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা বাড়াতে পারে।


Share: