পবিত্র রমজান উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন–এর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার আড়িয়া রহিমাবাদ মদিনাতুল উলুম কুরআনিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় চাল, ডাল, তেলসহ বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান–সহ সংশ্লিষ্টদের সুস্বাস্থ্য কামনা করা হয়।
স্থানীয়রা বলেন, রমজানে এতিমদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।