বগুড়ার শাজাহানপুরে গাবতলী কৃষি উদ্যোক্তা উন্নয়ন সমিতির উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ২০০ শতাধিক ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) কুন্দদেশমা মৎস্যজীবী সমিতির আয়োজনে কুন্দদেশমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে এসব ফলজ চারা গাছ বিতরণ করা হয়। পরে বিদ্যালয় মাঠে একটি ফলজ গাছ লাগানো।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী কৃষি উদ্যোক্তা উন্নয়ন সমিতির সভাপতি এম আর হাসান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী কৃষি উদ্যোক্তা উন্নয়ন সমিতির উপদেষ্টা হারুনুর রশিদ হারুন, কুন্দদেশমা মৎস্যজীবী সমিতির সভাপতি ফারুক সহ সভাপতি আবু সাহিন সানি, সাবেক চেয়ারম্যান আলী হায়দার তোতা, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, কুন্দদেশমা মৎস্যজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ সহ স্থানীয় এলাকার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।