Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের মানববন্ধন - Chief TV

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের মানববন্ধন - Chief TV

2026-01-21  মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  140 views
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের মানববন্ধন - Chief TV

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু (এক্সভেটর) মেশিন দিয়ে মাটি কেটে ইটভাটিতে বিক্রি করার সংবাদ প্রকাশের কারণে আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের হুমকি, কুৎসা ও মিথ্যা মামলার অভিযোগের প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাবের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রেস ক্লাবের সদস্য, স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি রায়হান আলী এবং সাংবাদিক মোঃ জাহিদ হাসান ছিলেন মূল আলোকপাতের কেন্দ্রবিন্দু।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, এবং সহ-সভাপতি রাসেল সরকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কোরবান আলী লভলু, দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান পিন্টু এবং শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সংবাদ প্রকাশের পর সাংবাদিক রায়হান আলী, মোঃ জাহিদ হাসান ও জাহিদ হাসানের স্ত্রীর নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। তারা বলেন, সংবাদিকদের কণ্ঠরোধ করতে এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার উদ্দেশ্যে জোরপূর্বক দখলকৃত বিআরডিবি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ এই মিথ্যা মামলা করেছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে বিধি-বহির্ভূতভাবে জোরপূর্বক বিআরডিবি চেয়ারম্যান পদ দখল করেন আব্দুল্লাহ আল মাহমুদ। এরপর থেকে তিনি বেপরোয়া হয়ে বিভিন্ন স্থানে সরকারি মাটি কেটে ইটভাটিতে বিক্রি শুরু করেন। যে কোনো সংবাদ প্রকাশে তিনি হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

গত ১৮ জানুয়ারি প্রকাশিত সংবাদ অনুযায়ী, সড়ক ও জনপথের ক্যানেলে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার ঘটনা প্রকাশের পর দুই সাংবাদিক এবং সাংবাদিকের স্ত্রীর নামে মামলা করা হয়েছে। বক্তারা মামলা অবিলম্বে প্রত্যাহার করা ও অন্যায় দমনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

উক্ত সমাবেশ ও মানববন্ধনে শাহজাদপুর উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। এ ঘটনায় শাহজাদপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


Share: