মানিকগঞ্জের সাটুরিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের শৃঙ্খলা, ব্যালট বাক্সের সঠিক ব্যবহার, ভোটার শনাক্তকরণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সেনাবাহিনীর প্রতিনিধি মেজর এ এম এস রাফিউল চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার নার্গিস সুলতানা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. ইউসুফ হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রাসেল আহমেদ।
সভায় ভোটকেন্দ্রের শৃঙ্খলা, ব্যালট বাক্সের সঠিক ব্যবহার, ভোটার শনাক্তকরণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।