Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ- Chief TV

সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ- Chief TV

2025-10-23  ডেস্ক রিপোর্ট  129 views
সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ- Chief TV

নওগাঁর পোরশা সীমান্ত থেকে আইয়ুব আলী (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ঘটনাটি ঘটেছে বুধবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার নিতপুর সীমান্তের ২৩১ নম্বর পিলার এলাকার কাছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে আইয়ুব আলীকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

আটক আইয়ুব আলী নিতপুর গোপালগঞ্জ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান। তিনি বলেন, “জানতে পেরেছি বিএসএফ সদস্যরা আইয়ুব আলীকে আটক করে ভারতের হরিপুর থানায় হস্তান্তর করেছে। তাকে ফেরত আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় এমন ঘটনার কারণে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত আইয়ুব আলীর নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছে।


Share:

Single Page