রংপুরের কাউনিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে মুয়াজ্জিন, পুরোহিত, পত্রিকা হকার, হোটেল শ্রমিক, হরিজন এবং অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার পত্রিকা অফিস সংলগ্ন সাব-রেজিস্টার অফিস চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা শীত উপহার বিতরণ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তাঃ মোছাঃ তানিয়া আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক মিজানুর রহমান, কাউনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার জহির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাধক্ষ্য মোঃ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক সজীব উদ্দিন, সদস্য আব্দুল্লা আনন্দ এবং পত্রিকার বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম প্রমুখ।
উপজেলার শতাধিক মুয়াজ্জিন, পুরোহিত, পত্রিকা হকার, হরিজন, হোটেল শ্রমিকসহ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত উপহার বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতিবছর প্রত্যাশার আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীত উপহার বিতরণ করা হয়ে থাকে।