Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার - Chief TV

সৈয়দপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার - Chief TV

2026-05-01  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  60 views
সৈয়দপুরে ডিবি পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার - Chief TV

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী মাঝাপাড়া থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এই ঘটনায় শুক্রবার (১ মে) সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার যুবকের নাম মো. জামাল হোসেন (২৪)। তিনি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার শিলকাটাছড়া এলাকার বাসিন্দা। কিছুদিন থেকে কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ইসলামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) রাতে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী মাঝাপাড়া এলাকায় অভিযান চালায়।অভিযানকালে জনৈক হাসিনুর ওরফে হাসানের বাড়ি থেকে মো. জামাল হোসেনকে আটক করা হয়।

পরে তার ব্যবহৃত কালো রঙের একটি ব্যাগ তল্লাশি করে হলুদ ঢাকনাযুক্ত সাদা স্বচ্ছ প্লাস্টিকের একটি পাত্রের ভেতর রাখা দুইটি জিপার পলিথিনে মোট ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মতলুবর রহমান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 


Share: