Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / স্বামীর বাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার, স্বামীসহ পরিবারের সবাই পলাতক - Chief TV

স্বামীর বাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার, স্বামীসহ পরিবারের সবাই পলাতক - Chief TV

2025-10-22  এম. এ. রাশেদ, ধুনট (বগুড়া) প্রতিনিধি  222 views
স্বামীর বাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার, স্বামীসহ পরিবারের সবাই পলাতক - Chief TV

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গল মোড়া গ্রামে নববধূ মুক্তা খাতুনের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় তার স্বামী ইয়াসিন আলীসহ শ্বশুরবাড়ির সব সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

‎নিহতা মুক্তা খাতুন ওই গ্রামের বুলু মিয়ার মেয়ে এবং ইয়াসিন আলীর স্ত্রী। মুক্তার ভাই মাসুদ জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় এক প্রতিবেশীর ফোনে জানতে পারেন, মুক্তা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি তখন মুক্তার স্বামীর সঙ্গে কথা বলতে চাইলে, জানানো হয় যে বাড়িতে কেউ নেই-সবাই পালিয়ে গেছে।

‎খবর পেয়ে রাত ১টার দিকে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মইনুদ্দিন বলেন, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানা গেলেও, পরিবারের সদস্যদের পলাতক থাকা সন্দেহের সৃষ্টি করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
 


Share:

Single Page