ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের যুবক মুকুল মালিক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গহীন জঙ্গলে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের দিনাতপুর এলাকায় ২ কেজি গাঁজাসহ উজ্জ্বল নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (২৪ জুন) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
কৃষক ও ভোক্তার সমন্বয় সাধনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কৃষক বাজার।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে বৃহস্পতিবার (২৫জুন) সকালে ঠাকুরগাঁও আরাজি চন্ডিপুর গ্রামে শুরু হয় এই বাজার।
দেশের উত্তরের আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে এখন পুরোদমে জমে উঠেছে ঐতিহ্যবাহী আমের বাজার। প্রতিদিন ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত এই বাজারে চলছে কোটি কোটি টাকার আম কেনাবেচা। ল্যাংড়া, ক্ষীরশাপাত, ও রুপালী (আম্রপালি) আমের সুবাসে এখন মুখরিত পুরো উপজেলা সদর।
নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে গেলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তি, বিদ্বেষমূলক ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বয়ং এমপি মনিরুল হক চৌধুরী।
আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি শুধু একটি ফুটবল দলের পরিচয় নয়, এটি কোটি সমর্থকের আবেগ, ঐতিহ্য ও গৌরবের প্রতীক। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার আসরে লিওনেল মেসিদের জার্সিতে প্রায়ই দেখা যায় ছোট্ট একটি সংখ্যা—‘১৮৯৩’। অনেক ফুটবলপ্রেমীর মনে প্রশ্ন জাগে, এই সংখ্যাটি কি কোনো শিরোপাজয়ের স্মারক, নাকি বিশেষ কোনো ঘটনার স্মৃতি?
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী এবং সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন।
ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জেলার ভেতরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে মিছিল সংগঠিত করার চেষ্টা চলছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা চেয়ে আটক হয়েছেন এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।