Tag: হজরত_শাহজালাল_আন্তর্জাতিক_বিমানবন্দর
রাজধানীর সড়কগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণে বড় ধরনের সফলতা এসেছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানান, এই প্রযুক্তির ব্যবহারের ফলে বর্তমানে সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি ট্রাফিক আইন মেনে চলছেন।