টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী।
সাংবাদিক সম্মেলনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী দাবি করেন, আব্দুল লতিফ সিদ্দিকী একজন ওয়ারেন্টভুক্ত আসামি। এমন অবস্থায় তাঁর প্রকাশ্য নির্বাচনী কর্মকাণ্ড আইন ও নির্বাচন বিধিমালার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ড নির্বাচনকে প্রভাবিত করতে পারে।
এ কারণে জাতীয় পার্টির প্রার্থী পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।
ঘটনাটি ঘিরে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।