বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া শুভাগমন উপলক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন বলেন,"অবশেষে দীর্ঘ ১৮ বছর পর বগুড়া বাসির প্রাণের সন্তান তারেক রহমান, তার জন্মভূমিতে ফিরছেন। এটি আমাদের জন্য অত্যন্ত সু-সংবাদ।" তিনি বলেন,"দীর্ঘদিন অবহেলিত বগুড়ার উন্নয়নের জন্য ও দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য বিএনপি'র ক্ষমতায় যাওয়া প্রয়োজন।
"দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আপনারা মাঠে ময়দানে ভোটারদের দ্বারে দ্বারে উপস্থিত হন। তাদের কাছে দেশ গঠনে তারেক রহমানের পরিকল্পনা গুলো তুলে ধরুন। কারো প্রতি দোষারোপ নয়। আপনারা ভোটারদের কথাকে প্রাধান্য দিন। দেশের জন্য জিয়া পরিবারের অবদান গুলোকে তুলে ধরুন। "
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, সহ-সভাপতি মনজুর কাদের মন্টু ও ইদ্রিস আলী সাকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আজাদ, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা ও আব্দুর রউফ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, উপজেলা মহিলা দলের সভানেত্রী কোহিনুর আক্তার ও সাধারণ সম্পাদক সুমি আক্তার, ওলামা দলের সভাপতি জাহিদুর রহমান, তাঁতী দলের সভাপতি রেজাউল করিম লিটন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ উপজেলার ৯টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা তারেক রহমানের আগমনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান এবং বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।