Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / তেঁতুলিয়ায় ফুটেছে রাজসিক টিউলিপ, দর্শনার্থীদের ভিড় - Chief TV

তেঁতুলিয়ায় ফুটেছে রাজসিক টিউলিপ, দর্শনার্থীদের ভিড় - Chief TV

2026-02-25  মেহেদী হাসান মিরাজ, তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি  127 views
তেঁতুলিয়ায় ফুটেছে রাজসিক টিউলিপ, দর্শনার্থীদের ভিড় - Chief TV

তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া এলাকায় পঞ্চমবারের মতো ফুটেছে ভিনদেশি রাজসিক টিউলিপ ফুল। ভারতীয় সীমান্তঘেঁষা এই বাগানে রঙিন টিউলিপ দেখতে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় করছেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও-এর উদ্যোগে ১০ জন নারী উদ্যোক্তার মাধ্যমে প্রায় ৬০ শতক জমিতে গড়ে তোলা হয়েছে বাগানটি। এতে প্রায় ১৪ হাজার টিউলিপ ফুল ফুটে বাগানজুড়ে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে।

লাল, হলুদ ও গোলাপি রঙের নানা জাতের টিউলিপ দর্শনার্থীদের আকৃষ্ট করছে। জনপ্রতি ৫০ টাকা টিকিটের মাধ্যমে বাগানে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

চাষিরা জানান, টিউলিপের বাল্ব নেদারল্যান্ডস থেকে আমদানি করা হয়। টিকিট বিক্রির পাশাপাশি ফুল বিক্রি করেও আয় হচ্ছে এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এসব ফুল সরবরাহ করা হচ্ছে।


Share: