Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / ত্রিশালে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা- Chief TV

ত্রিশালে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা- Chief TV

2025-10-21  ডেস্ক রিপোর্ট  146 views
ত্রিশালে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা- Chief TV

ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাকের পেছনে দ্রুতগতিতে আসা আরেকটি মালবাহী ট্রাক জোরালো ধাক্কা দেয়। সংঘর্ষে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।

নিহত দুজনই ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তারা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও সহকারী।’

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


Share: