Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে খেলা কলম্বোতে হবে - Chief TV

ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে খেলা কলম্বোতে হবে - Chief TV

2026-02-22  ডেস্ক রিপোর্ট  119 views
ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে খেলা কলম্বোতে হবে - Chief TV

আইসিসির পরিকল্পনা অনুযায়ী টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত উঠলে সাধারণভাবে ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইতে হওয়ার কথা। তবে প্রতিপক্ষ যদি পাকিস্তান হয়, তাহলে ভেন্যু পরিবর্তন করা হবে।

এ ক্ষেত্রে ম্যাচটি শ্রীলংকার আর প্রেমদাসা স্টেডিয়াম, কলম্বোতে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ৪ মার্চ প্রথম সেমিফাইনাল সেখানে আয়োজন করা হবে।

আইসিসি জানিয়েছে, ভারত অন্য কোনো দলের বিপক্ষে খেললে সেমিফাইনাল মুম্বাইয়েই হবে। তবে ভারত–পাকিস্তান ম্যাচ হলে নিরপেক্ষ ভেন্যুর শর্ত অনুযায়ী কলম্বোতে সরিয়ে নেওয়া হবে।

এদিকে, পাকিস্তান সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনালের ভেন্যু ইডেন গার্ডেন্স থেকেও পরিবর্তন করা হবে। দুই দেশের মধ্যে বিদ্যমান হাইব্রিড মডেল চুক্তির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, সহ–আয়োজক শ্রীলংকাকে সম্ভাব্য সেমিফাইনালের জন্য ভারতের বাইরে খেলতে হতে পারে।


Share: