Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ভোরে জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল - Chief TV

ভোরে জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল - Chief TV

2026-02-22  ডেস্ক রিপোর্ট  192 views
ভোরে জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল - Chief TV

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সংক্ষিপ্ত একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন। রোববার ভোরে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।” পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে বিপুল প্রতিক্রিয়া, শেয়ার ও মন্তব্য পেয়েছে।

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাকে ধারণ করতে হলে বিদেশি শব্দ পরিহার করা উচিত এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ বাংলা ভাষার অংশ নয়। তার এই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে শব্দবন্ধটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।


Share: