Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / ভটভটি উল্টে চালক ও ১ জনের মৃত্যু- Chief TV

ভটভটি উল্টে চালক ও ১ জনের মৃত্যু- Chief TV

2025-10-25  সম্পাদক  153 views
ভটভটি উল্টে চালক ও ১ জনের মৃত্যু- Chief TV

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে একটি গরুবাহী ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন আড়ানগর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে ভূট্টু( ৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম(৩০) তারা উভয়েই উক্ত ভুটভুটির চালক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , দ্রুতগতিতে আসা ভটভটিটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে উভয় চালকের মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার কারণ। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুইজনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share:

Single Page