Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / লাইফস্টাইল / ইয়াজমিন লাক্সের উদ্বোধনী মঞ্চে বারিশা হক - Chief TV

ইয়াজমিন লাক্সের উদ্বোধনী মঞ্চে বারিশা হক - Chief TV

2026-02-27  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  26 views
ইয়াজমিন লাক্সের উদ্বোধনী মঞ্চে বারিশা হক - Chief TV

রাজধানীর বনানী–১১ এলাকায় কনকর্ড এমবি টাওয়ারের প্রথম তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ফ্যাশন ব্র্যান্ড ইয়াজমিন লাক্স। ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ড প্রমোটার হিসেবে উপস্থিত ছিলেন বারিশা হক। ফিতা কাটা, কেক কাটা ও অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শোরুমটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

নতুন এই শোরুমে নারীদের জন্য রয়েছে শাড়ি, গাউন, লেহেঙ্গা, পার্টি আউটফিট, ককটেল আউটফিট, ফিউশন পোশাক, ইন্ডো–ওয়েস্টার্ন ও ব্রাইডাল কালেকশনসহ নানা ধরনের ফ্যাশন আইটেম। বিয়ে, রিসেপশন, গায়ে হলুদ কিংবা উৎসব—প্রতিটি আয়োজনকে মাথায় রেখেই সাজানো হয়েছে সংগ্রহ। পাশাপাশি পুরুষদের জন্য থাকছে কোটী, পাঞ্জাবি, এথনিক জ্যাকেট ও শেরওয়ানি, যা উৎসব ও বিশেষ দিনের জন্য উপযোগী।

ইয়াজমিন লাক্সের উদ্বোধনী মঞ্চে বারিশা হক 1 - Chief TV

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শোরুম ঘুরে দেখেন এবং পোশাকের ডিজাইন, রঙের বৈচিত্র্য ও কাপড়ের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্যকে আধুনিক ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে মানসম্মত পোশাক উপস্থাপন করাই তাদের মূল লক্ষ্য। একই সঙ্গে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, মান বজায় রেখে গ্রহণযোগ্য দামে ক্রেতাদের সেবা দেবেন।

ফ্যাশনপ্রেমীদের জন্য বনানীর এই নতুন ঠিকানাটি ইতোমধ্যেই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ইয়াজমিন লাক্স খুব দ্রুতই রাজধানীর ফ্যাশন অঙ্গনে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করবে।


Share:

Single Page