Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / অপরাধ / ২৭ লাখ টাকার শাড়ি ফেলে ভারতে পালালো চোরাকারবারিরা - Chief TV

২৭ লাখ টাকার শাড়ি ফেলে ভারতে পালালো চোরাকারবারিরা - Chief TV

2025-12-11  ডেস্ক রিপোর্ট  248 views
২৭ লাখ টাকার শাড়ি ফেলে ভারতে পালালো চোরাকারবারিরা - Chief TV

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ির একটি বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ টাকার বেশি।

‎‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-১৫ ক্যাম্প ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে চোরাকারবারীরা ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির একটি বড় চালান সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা করছে। এ অবস্থায় বিজিবির অবস্থান টের পেয়ে চোরাকারবারিরা সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়।

‎‎পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য ২৭ লক্ষ ২০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ‘আন্তঃসীমান্ত চোরাচালান পুরোপুরি বন্ধ করতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জব্দকৃত শাড়িগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে শুল্ক বিভাগে জমা দেওয়া হবে।’


Share: