Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / প্রশাসন / আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার - Chief TV

আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার - Chief TV

2026-01-12  মোঃ শাহিন, রূপগঞ্জ (নারায়ণঞ্জ) প্রতিনিধি  206 views
আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার - Chief TV

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকতার হোসেন জানান, পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ ফোর্সের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাণিজ্য মেলা এলাকার আশপাশ থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামে তিন শিশুকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিশুরা একেকবার একেক ঠিকানা বলায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তারা দাবি করেছে, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান।

উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয় এবং শিশুদের নিরাপদ হেফাজতে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে জানানো হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।


Share: