Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / রংপুরে ‘কালিমা পতাকা’ অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Chief TV

রংপুরে ‘কালিমা পতাকা’ অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  33 views
রংপুরে ‘কালিমা পতাকা’ অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - Chief TV

শনিবার বিকেলে নগরীর প্রেসক্লাবের সামনে থেকে ‘তৌহিদী ছাত্র জনতা’র ব্যানারে মিছিলটি শুরু হয়ে জীবন বীমা মোড়, বিএনপি অফিস হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, যার মধ্যে ছিলেন আজিজুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন।

বক্তারা দাবি করেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকা উত্তোলনের পাশাপাশি ‘কালিমা লেখা পতাকা’ অবমাননা করা হচ্ছে। তারা এটিকে ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে কাজ হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের ঘটনার নিন্দা জানান।

তারা আরও বলেন, সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে টানানো কালিমা পতাকা সরিয়ে ফেলা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

পরে শতাধিক অংশগ্রহণকারী কালিমা লেখা সাদা পতাকা হাতে নিয়ে প্রতিবাদ জানান।


Share: